তুরস্কে ১২ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

তুরস্কে ১২ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Manual6 Ad Code

downloadআন্তর্জাতিক ডেস্ক :: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ১২ হাজারের বেশি পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার এক বিবৃতিতে তুরস্কের পুলিশ সদর দফতর এই তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।

গত জুলাইয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন ওই অভ্যুত্থানচেষ্টার মূল পরিকল্পক বলে অভিযোগ তুরস্কের।

Manual7 Ad Code

ফেতুল্লা গুলেনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে তুর্কি কর্তৃপক্ষ পুলিশের এই ১২ হাজারের বেশি কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করলো।

তুরস্কের পুলিশ সদর দফতরের বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানচেষ্টা নিয়ে তদন্তের অংশ হিসেবে ১২ হাজার ৮০১ জন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ফেতুল্লা গুলেনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

Manual2 Ad Code

ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর তুরস্কে গণহারে ধরপাকড়, চাকরিচ্যুতকরণ, সাময়িকভাবে বরখাস্তের মতো ঘটনা ঘটছে। -সংবাদমাধ্যম

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code