তুর্কি হামলায় সিরিয়ার ২৫০ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

তুর্কি হামলায় সিরিয়ার ২৫০ বেসামরিক নাগরিক নিহত

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ায় গত দুই মাসে তুর্কি হামলায় প্রায় আড়াইশ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে।

ব্রিটেন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের তাদিফ, বাজাআ এবং আল-বাব শহরে গত দুই মাসের তুর্কি হামলায় অন্তত ২৪৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে ৫৪টি শিশু এবং ২৯ জন নারী রয়েছে।

অবজারভেটরি আরো জানিয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ে তুর্কি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ১,১০০ সিরিয় নাগরিক আহত হয়েছে। এদের অনেকে শরীরের কোনো না কোনো অঙ্গ হারিয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছে।  এর মধ্যে আল-বাব শহরে শুধুমাত্র গত ২১ ডিসেম্বরের তুর্কি বিমান হামলায় নয় নারী ও ১৪ শিশুসহ অন্তত ৪৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

Manual7 Ad Code

সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হামলার অজুহাতে তুরস্ক গত বছরের গ্রীষ্মে সিরিয়ার অভ্যন্তরে সেনা পাঠায়। সিরিয়া সরকার এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে সেনা প্রত্যাহারের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।

Manual3 Ad Code

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বলেছে, দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশটিতে সেনা পাঠায়নি তুরস্ক; বরং দায়েশের পরিবর্তে অন্য কোনো জঙ্গি গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আঙ্কারার মূল লক্ষ্য।

Manual8 Ad Code

সুত্র :পার্সটুডে

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code