তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জনের মৃত্যু

Manual3 Ad Code
india-murder
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও সাত শিশু রয়েছে। শনিবার গভীর রাতে রাজ্যের আদিলাবাদ জেলায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জেলার পুলিশ সুপার তরুন যোশী জানান- শনিবার গভীর রাতে ভাইসানা শহরের পাশেই দ্রুতগামী পাথর ভর্তি একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি’তে থাকা ১৪ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান আরো চার যাত্রী। আহত আরো কয়েকজনকে পার্শ্ববর্তী নিজামাবাদ জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Manual8 Ad Code

নিহতরা প্রত্যেকেই মহারাষ্ট্র রাজ্যের নান্দের জেলার বাসিন্দা বলে জানা যায়। তারা প্রত্যেকেই তেলেঙ্গানার নিজামাবাদে একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। শনিবার রাতে সিএনজিতে চড়ে তারা আদিলাবাদের একটি মন্দিরে যাচ্ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code