ত্রাণ নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না : মায়া

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬

ত্রাণ নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না : মায়া

Manual6 Ad Code

download (1)

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ত্রাণ সামগ্রী নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, কোন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা ত্রাণ নিয়ে ছিনিমিনি খেললে কঠোর শাস্তি পেতে হবে।

Manual8 Ad Code

সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

বিত্তবানদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এসব দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। যারা সমাজের বিত্তবান ও সমাজসেবক আমরা তাদের অনুরোধ করব- দলমত নির্বিশেষে আপনারা দুর্গতের পাশে এসে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code