দলীয় সিদ্ধান্ত অমান্য: সিলেটে বিএনপির আরও ১৫ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

দলীয় সিদ্ধান্ত অমান্য: সিলেটে বিএনপির আরও ১৫ নেতা বহিষ্কার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দলীয় সিদ্ধান্তকে অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সিলেট বিভাগে বিএনপির আরও ১৫ জন নেতাকে দল থেকে আজীবন বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। বহিষ্কৃতদের মধ্যে সিলেট জেলার তিনজন, সুনামগঞ্জে জেলার সাতজন, হবিগঞ্জ জেলার তিনজন ও মৌলভীবাজার জেলার দুজন।

 

শনিবার (০৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত পৃথক পত্রে তাদেরকে বহিষ্কার করা হয়।



সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

বহিষ্কৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যাপ প্রার্থী শাহ আলম স্বপন, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পলিনা রহমান ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ উদ্দিন সাদ্দাম।

Manual8 Ad Code

 

সুনামগঞ্জ বিএনপির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, জেলার তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য হারুণুর রমিদ দুলাল, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য মোহন মিয়া বাচ্চু, সুনামগঞ্জ মহিলা দলের সাবেক আহ্বায়ক মদিনা আক্তার, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দি ও জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

 

মৌলভীবাজার জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিম ও মৌলভীবাজার মহিলা দলের সহ-সভাপতি মোসা. ডলি বেগম।

 

হবিগঞ্জের বাহুবল উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. আলফা বেগম, নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফু ও নবীগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ইয়াছিন।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code