দারুস সালামের ‘জঙ্গি আস্তানায়’ ৭ জন অবস্থান করছে : বেনজির

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭

দারুস সালামের ‘জঙ্গি আস্তানায়’ ৭ জন অবস্থান করছে : বেনজির

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে প্রচুর এসিড, দাহ্য পদার্থ ও ৫০টি ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে। যেগুলো পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম বলে জানিয়েছে র‌্যাব।

Manual1 Ad Code

রাজধানীর মিরপুরের মাজার রোডে ঘিরে রাখা বা‌ড়ি পরিদর্শনে গিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপস্থিত সাংবাদিকদের এ সব কথা জানান।

Manual1 Ad Code

র‌্যাবের মহাপরিচালক জানান, ভেতরে থাকা জঙ্গি আব্দুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান জানালে তিনি সময় চান। ভেতরে তার আড়াই ও ১০/১২ বছরের দুই শিশু, দুই স্ত্রীও রয়েছেন। এ কারণে র‌্যাব ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরও আত্মসমর্পণ না করলে অভিযানে যাবে র‌্যাব। ১০-১৫ মিনিটেই অভিযান শেষ করতে পারবে। কিন্তু নারী ও শিশু থাকার কারণে সময় নেওয়া হচ্ছে।

সবাই যাতে জীবিত উদ্ধার হয় সে চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।

২০০৫ সাল থেকে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত আব্দুল্লাহ। তিনি এ এলাকায় কবুতর ব্যবসার পাশাপাশি আইপিএস তৈরি করে বিক্রি করতো। এর আড়ালে আব্দুল্লাহ জঙ্গি তৎপরতা চালাতেন।

Manual6 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে ছয়তলার বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। বাড়িটির মধ্যে ২৪টি ফ্ল্যাট আছে। এর মধ্যে ২৩ ফ্ল্যাট থেকে ২৪ জন নারী, ২৬ জন পুরুষ ও ১৫ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। বাসার বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বিছিন্ন করে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code