দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহায়তার আশ্বাস আইনমন্ত্রীর

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৭

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহায়তার আশ্বাস আইনমন্ত্রীর

Manual1 Ad Code

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Manual8 Ad Code

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দায়িত্বরত প্রধান বিচারপতির কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময়, আপিল বিভাগের অপর চার বিচারপতিও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ। তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। ওনার দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি। এর আগেও দুজন প্রধান বিচারপতি দায়িত্বভার গ্রহণ করার পর তাদের সঙ্গে দেখা করেছিলাম। তখন তাদের বলেছিলাম যে, আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সেতুবন্ধন। সে কথাই আজ আবারও বলেছি এবং সহযোগিতার কোন কমতি হবে না, এটাও বলেছি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, আজ ওনার চিকিৎসকের সঙ্গে কথা হয়নি। তার চিকিৎসকের সঙ্গে কথা বলে সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে যাবেন তিনি।

Manual2 Ad Code

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ নানা শারীরিক সমস্যার কারণ দেখিয়ে মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে গেছেন। এরপর সোমবার রাতেই বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code