দিতির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

দিতির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো

Manual6 Ad Code

Diti

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক: অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এখন আগের চেয়ে ভালো রয়েছেন বলে জানা গেছে। বুধবার রাতে পরিচালক বদিউল আলম খোকন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দিতির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান। এসময় দিতির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা পরিচালককে জানান।

Manual2 Ad Code

পরিচালক বদিউল আলম খোকন বলেন, দিতির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, এখন তিনি কাছের মানুষদের চিনতে পারছেন। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় দিতির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এসব খবরে দিতির পরিবার বেশ বিরক্ত।

মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code