দিতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬

দিতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Manual7 Ad Code

diti

Manual7 Ad Code

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : ব্রেন ক্যান্সার এবং পারকিনসন রোগে আক্রান্ত জনপ্রিয় চিত্রনায়িকা দিতি বর্তমানে চিকিৎসাধীন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তার অবস্থার তেমন পরিবর্তন হয়নি।

Manual5 Ad Code

দীর্ঘদিন ধরে অসুস্থ ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীর সুস্থতা কামনা করছেন দেশবাসীর কাছে। এদিকে দিতির সুস্থতা কামনায় বিএফডিসিতে দোয়া মাহফিলের আয়োজন করেছে তার এক ভক্ত। আজ সোমবার, ১৮ জানুয়ারি সকাল থেকে বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে কোরআন খতম, মিলাদ, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, পারভীন সুলতানা দিতি দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  সেখানে তার শারীরিক অবস্থার অবনতি  হলে চিকিৎসকরা অপারগতা প্রকাশ করেন। তারপরই দেশে ফিরিয়ে আনা হয় এ অভিনেত্রীকে। এখন তিনি রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনে। সেখানে তার সঙ্গে রয়েছে তার ছেলে ও মেয়ে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code