দিলওয়ালেকে টক্কর দিতে চলেছে বাজিরাও

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৫

দিলওয়ালেকে টক্কর দিতে চলেছে বাজিরাও

Manual5 Ad Code

B R

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : তিনশো বছর আগে দিল্লি দখলের ইচ্ছে অধরাই থেকে যায় মারাঠা সেনাপতি বাজিরাওয়ের। কিন্তু সেনাপতি হিসেবে অপরাজেয় ছিলেন তিনি।

Manual7 Ad Code

তিনশো বছর পর বলিউড বক্স অফিসে দখলের লড়াইয়েও বোধহয় বলিউড বাদশার দিলওয়ালেকে কড়া টক্কর দিতে চলেছে বনশালির বাজিরাও। কিন্তু চিত্রনাট্য, অভিনয়, সঙ্গীত ইত্যাদি সব মিলিয়ে দেখতে গেলে এ ছবির মান বেশ উৎকৃষ্ট।

Manual5 Ad Code

ধর্ম, সামাজিক ও পারিবারিক চক্রান্তের বাধা পেরিয়ে বাজিরাও-মস্তানির প্রেম বাঁচিয়ে রাখার লড়াই ফুটে উঠেছে এই ছবিতে। যার উল্লেখ ইতিহাসেও রয়েছে। এর আগে আশুতোষ গোয়ারিকরের জোধা আকবরের মাধ্যমে মানুষ দেখেছিল হিন্দু-মুসলিম দ্বন্দ পেরিয়ে জোধা ও আকবরের প্রেম গাথা। বনশালী বাজিরাও মস্তানির প্রেম কাহিনীর মাধ্যমে দেখালেন, ভালোবাসা কোনও ধর্ম হয় না। বা বলা যেতে পারে সব ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code