দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

Manual7 Ad Code

দেশের চিকিৎসক সংকট দূর করতে আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার এমটি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, সেই সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অচিরেই প্রতিটি বিভাগে একটি করে ক্যানসার হাসপাতাল ও একটি করে কিডনি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও সেবক-সেবিকাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদকালে নবপ্রতিষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতসহ দেশের সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্যসেবা বিশ্ব পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। এখন আমাদের দেশে প্রায় সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে। কিছুটা সেবা আমাদের দেশে নেই বলে মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। যা সংখ্যায় অনেক কম। দিন দিন আমাদের সেবার মান উন্নত হচ্ছে। আরও উন্নত করতে হবে।

Manual2 Ad Code

মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দু-একটি হাসপাতালে দুদক চিকিৎসকদের উপস্থিতি দেখতে গিয়েছিল। এরপর কিছু পরামর্শ দিয়েছে যাতে করে স্বাস্থ্যসেবায় আরও স্বচ্ছতা আসে। সেই পরামর্শগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট জেলার আহ্বায়ক ডা. বদর উদ্দিন আহমদ, সদস্য সচিব ডা. এমএ আজিজ চৌধুরী প্রমুখ।

Manual4 Ad Code

এরআগে দুপুরে বিমানযোগে দু’দিনের সফরে সিলেট আসেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code