দুদকের জিজ্ঞাসাবাদের মুখে বেঙ্গলের আবুল খায়ের লিটু

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৭

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে বেঙ্গলের আবুল খায়ের লিটু

Manual8 Ad Code

বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটু দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন।

Manual1 Ad Code

বুধবার বেলা ১২টা থেকে দুই ঘণ্টা কমিশনের অনুসন্ধানকারী দলের সদস্যরা আবুল খায়ের লিটুর গুলশান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন।

অভিযোগ অনুসন্ধানের তদারক কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেইন মৃধা জিজ্ঞাসাবাদের সময়ে ছিলেন। এসময় তারা আবুল খায়ের লিটুর কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র চেয়েছেন বলে দুদকের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Manual4 Ad Code

জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের লিটু বলেন, “ওরা আমার সাথে সাধারণ কথা-বার্তা বলেছে। সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে কোনো কথা হয়নি।”

আবুল খায়ের লিটু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ বিভিন্ন মাধ্যমে দুর্নীতির একটি অভিযোগ গত সেপ্টেম্বরে দুদকে আসে। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, কয়েক কোটি টাকার ট্যাক্স-ভ্যাট ফাঁকি এবং জ্ঞাত আয় বহির্ভূতভাবে আবুল খায়ের হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে লিখিত অভিযোগে বলা হয়। তার বিরুদ্ধে বিদেশে বিভিন্ন রাজনৈতিক দলে অর্থ দেওয়ার অভিযোগও করা হয়েছে।

Manual2 Ad Code

এছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি রাজধানীর গুলশান, উত্তরা, মহাখালী ডিওএইচএস, ধানমন্ডি এলাকায় একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লট এবং পরিবারের সদস্যদের দামি ব্র্যান্ডের একাধিক গাড়ি কিনে দিয়েছেন এবং আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডায় তার বাড়ি রয়েছে বলে এতে দাবি করা হয়।

Manual5 Ad Code

বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ‘অবৈধ সম্পদ রক্ষায়’ মিডিয়া প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, তার ‘অবৈধ কার্যক্রমকে বৈধ রূপদান’ এবং সমাজে নিজের অবস্থান তৈরির উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানের আড়ালে প্রতি বছর বিদেশ থেকে বিভিন্ন শিল্পী আনেন। এর মাধ্যমে তিনি বিদেশে ‘টাকা পাচার’ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code