দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসান

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯

দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসান

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড নোটিশধারী পলাতক আসামি জিসানকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (০২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টারপোল বাংলাদেশ শাখার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এআইজি মহিউল ইসলাম সাংবাদিকদের বলেন, দুবাইয়ের কর্তৃপক্ষের সঙ্গে এনসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদের জিসানের গ্রেফতারের বিষয়ে জানিয়েছেন। আমরা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করছি।

 

Manual4 Ad Code

তিনি বলেন, ‘ইন্টারপোলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। তারা জানিয়েছে যে, জিসানকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual8 Ad Code

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুবাই কর্তৃপক্ষ তাকে (জিসানকে) যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

 

Manual6 Ad Code

জানা গেছে, জিসান একটি ভারতীয় পাসপোর্ট বহন করছে। সেখানে তার নাম বলা হয়েছে আলী আকবর চৌধুরী।

 

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের গত এক দশকের শীর্ষ ২৩ সন্ত্রাসীর একজন হলো জিসান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। রাজধানীর গুলমান, বনানী, বাড্ডা, মতিঝিলসহ বেশ কিছু অঞ্চলে তার একচ্ছত্র আধিপত্য ছিল। ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতো সে। ইন্টারপোল তার নামে রেড অ্যালার্ট জারি করে রেখেছে। সংস্থাটির ওয়েবসাইটে জিসান সম্পর্কে বলা আছে, তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ঘটানো এবং বিস্ফোরক বহনের অভিযোগ আছে।

 

সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে দুই যুবলীগ নেতা জিকে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটকের পর তার (জিসানের) নাম ফের নতুন করে আলোচনায় আসে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

 

Manual8 Ad Code

২০০২ সালে মালিবাগের সানরাইজ হোটেলে ডিবির দুই ইন্সপেক্টরকে সরাসরি হত্যা করে আলোচনায় আসে জিসান। এর পরে দীর্ঘ সময় আত্মগোপনে থাকে জিসান। ২০০৫ সালে জিসান ভারতে চলে যায়। সেখানে ২০০৯ সালে কোলকাতা পুলিশের হাতে আটক হয় জিসান। সেখান থেকে ছাড়া পাওয়ার পরে কোলকাতায় বসেই নিয়ন্ত্রণ করতেন ঢাকার চাঁদাবাজি। জিসান ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাই যায় বছর দুয়েক আগে। আর এর পরে সেখান থেকেই ঢাকার সঙ্গে যোগাযোগ রাখতো জিসান। মালিবাগ, মগবাজার, খিলগাঁও এলাকার আলোচিত সন্ত্রাসী জিসান বিরুদ্ধে ঢাকায় একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code