দুর্ঘটনা নিয়ে ফাজলামী

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৬

দুর্ঘটনা নিয়ে ফাজলামী

Manual5 Ad Code

Rana plaza

Manual3 Ad Code

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : আলোচিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সেন্সর সনদবিহীন ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আজ মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শামীমা আক্তার প্রযোজিত ‘রানা প্লাজা’ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি কর্তৃক জনসম্মুখে প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচিত হওয়ায় চলচ্চিত্র সেন্সরশিপ আইন, ১৯৬৩ অনুযায়ী বাংলাদেশে চলচ্চিত্রটি সেন্সর সনদবিহীন ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

সেন্সর সনদপত্রবিহীন ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি দেশের কোথাও প্রদর্শিত হলে ছবি বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code