সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
প্রদেশের মিরজাভে শহরের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা যখন টহল দিচ্ছিলেন তখন দুর্বৃত্তদের হামলার ফলে এ সংঘর্ষ হয়। এতে অপর তিন সীমান্তরক্ষী আহত হয়েছেন।
উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
দক্ষিণ-পূর্ব ইরানে সশস্ত্র ডাকাত, দুর্বৃত্ত এবং মাদক চোরাকারবারীরা প্রায়ই পুলিশ ও সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায়।
চলতি মাসের গোড়ার দিকে সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন কমান্ডার নিহত হয়েছেন।
গত ১১ এপ্রিল প্রদেশের জাহেদান কাউন্টির কুরিন জেলায় কর্মস্থলে যাওয়ার পথে কমান্ডার রুহুল্লাহ আলী দুই তাকফিরি সন্ত্রাসীর হামলায় শহীদ হন। অবশ্য সে সময় ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সদস্যরা তাৎক্ষণিকভাবে গুলি চালিয়ে ওই দুই হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি