দূরারোগ্য ব্যাধি

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

দূরারোগ্য ব্যাধি

Manual1 Ad Code

প্রচ্ছদ – খায়রুল আলম।

 আহসান আহসানুল হাবিব……………………………..

Manual5 Ad Code

কবিতা…মন খারাপ করা রাতের গল্প গুলো শুনানো হয়নি তোমাকে,
তুমি কি আচ করতে পারো-
কত গভীর অন্ধকারের কালো চাদরে মোড়া
রাত গুলো পোহাই আমি ?

আমার এই অন্ধকার নীরবতার রাত গুলো কি তোমায় ছুয়ে যায় ?
নাকি , মাথার নিচে দিব্যি বালিশ চেপে
সব কষ্টকে ছুটি দিয়ে ঘুমিয়ে পড় !?

আমি জানি প্রিয়তমা;
মেঘের ফোটা গুলোকে তুমি ছুয়ে দিয়েছ,
এই বর্ষায় রাস্তায় রাস্তায় একা হেটে বেড়িয়েছি
আর খুব ইচ্ছা মতো ভিজেছি।
তোমার ভালোবাসার বৃষ্টি অশ্রু তোমাকে আরো অনুভব করতে শিখিয়েছে সেদিন,
তোমার শূন্যতায়।

Manual1 Ad Code

তোমার গাল চুইয়ে থুতনি হয়ে পড়া বৃষ্টির জল
আমার প্রার্থনারত হাতের মুঠোয় পড়লে সেদিন বুঝব আমি বেচে আছি,
নির্জন বালুর চরে তোমাকে নিয়ে জোছনা স্নান করব যে রাতে
যদি সে রাতে চন্দ্র আলোয় বালুরা সব চিকিমিকি করে জ্বলে উঠে
তবেই জোছনা একটি রঙের নাম হবে।

স্লিপিং ট্যবলেটে দেহ আচ্ছন্ন করা গভীর ঘুমের ভিতরেও
মাথা চাড়া দিয়ে উঠে তোমার স্বপ্ন,
আবার শেষ মধ্যরাতে ঘুম ভাঙা অবশ মস্তিষ্কে আধো খলা ঝাপসা চোখে
ভেসে উঠে তোমার মুখ খানা,

Manual6 Ad Code

আমি নির্ঘাত পাগল হয়ে গেছি

Manual4 Ad Code

কিংবা কঠিন কোন দূরারোগ্য ব্যাধিতে ভুগছি;
যে রোগের নাম  -তুমি প্রিয়তমা।

– আহসান আহসানুল হাবিব

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code