‘দেবী দুর্গা সকল অশুভ শক্তির প্রতিক’

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৭

‘দেবী দুর্গা সকল অশুভ শক্তির প্রতিক’

Manual1 Ad Code

শ্রী শারদা মায়ের আগমনী বার্তা নিয়ে এসেছে শরৎ। চিত্তলোক আলোকিত করে মা দুর্গা আবির্ভুত হয়েছেন এ বিশ্ব ধরাধামে। এবছর দুর্গা মায়ের আগমন নৌকায় এবং ঘোটকে (ঘোড়া) গমন। এ শারদীয় পুজাতে মন্দির, মন্ডপ পুজোৎসবের ঔজ্জ্বল্যে মূখরিত হয়ে উঠে। মায়ের চরনে ভক্তরা মাতৃবন্দনায় নিজেদের সঁপে দেন। মাতৃ করুণায় অভিসঞ্চিত হয় ভক্ত হৃদয়।

Manual2 Ad Code

পুজার অর্থ হলো- ঈশ্বরের আরাধনা বা উপাসনা। পুজার তাৎপর্য্য বিরাট এবং ব্যাপক। শুধু প্রতিমার সামনে মন্ত্রপাঠ ও ভোগ আরতির ব্যবস্থা করাই পুজার আসল উদ্দেশ্য নয়। পুজার আসল উদ্দেশ্য হলো মৃন্ময়ী মূর্তির ভেতর দিয়ে চিন্ময়ীর উদ্দেশ্যে নি:শ্বর্তে আত্মনিবেদন, অনন্ত মহাশক্তির কাছে আত্মসমর্পণ করে তাঁর আশীর্বাদ কামনা।

আত্মশুদ্ধি, আত্মিক উন্নতি এবং সুস্থ্য আত্মিকশক্তির জাগরণ ও বিকাশ সাধনই হচ্ছে আরাধনার প্রধান লক্ষ্য। দেহ-মনের পশুশক্তিকে পরাভূত করার মাধ্যমে শুভশক্তির উন্মেষের কামনায় দেবী দুর্গার আরাধনা করা হয়। পুজারীরা বিশ্বাস করে শ্রদ্ধা, ভক্তি সহকারে মায়ের আরাধনা করলে দূর্গতি নাশ হবে। ঈশ্বরের কাছে যদি পরম ভক্তি সহকারে কোনো তুচ্ছ বস্তুকে প্রসাদ হিসেবে রাখা হয়, ঈশ্বর সেই বস্তুটিকে গ্রহণ করেন।

Manual2 Ad Code

পুজাতে বস্তু নয় আন্তরিক ভক্তির প্রয়োজন। শ্রী শিব বেলপাতায় সন্তুষ্ট হন, শ্রী গণেশ দূর্বায় সন্তুষ্ট হন, শ্রী নারায়ন সন্তুষ্ট হন তুলসী পাতায়। অল্প মূল্যের বস্তুও যদি পরম ভক্তি সহকারে ভগবানের চরনে অর্পণ করা যায় তখন সেই বস্তুটি অমূল্য সম্পদে পরিণত হয়। ভগবান শিবের মাথায় বেলপাতা অর্পণ করার সময় শুদ্ধ মনে মন্ত্র উচ্চারণের দ্বারা যদি বেলপাতা ছড়ানো হয় তাতে শিব সন্তুষ্ট হন।

দেবী দুর্গা। মাতৃরূপে, পিতৃরূপে, শক্তিরূপে, শান্তিরূপে, বিদ্যারূপে আর্বিভূতা এক মহাশক্তি। দেবী দুর্গা সম্মিলিত দেবশক্তির প্রতিক। দেবী দুর্গা সকল অশুভশক্তির প্রতিক। স্বর্গ থেকে বিতাড়িত ক্রুদ্ধ দেবতাদের দেহ নি:সৃত সম্মিলিত তেজরাশি থেকে আর্বিভূতা হয়েছিলেন মহাশক্তি মহামায়া। তিনিই দুর্গতি নাশিনী। তিনি আবার জগজ্জননী। আমরা তাই এই মহাশক্তির আরাধনা করি। মহিষাসুর ও অন্যান্য অসুরদের অত্যাচারে দেবতারাও যখন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন, তখন তাঁরাও দেবী দুর্গার আরাধনা করে সফল হন।

আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার হাতে সকল অসুরকুল ধ্বংস হয় এবং মহিষাসুর বধেরপর আবার শুভশক্তির আর্বিভাব ঘটে। দেবী দুর্গার আরাধনা করে ক্রেতাযুগের অবতার শ্রী রাম চন্দ্র অসুরকুলপতি রাবনকে বধ করতে সক্ষম হন এবং শ্রী সীতা মাতাকে উদ্ধার করেন। দেবতা বা শুভশক্তির প্রতিপক্ষ হচ্ছে অসুর। আর মানুষ ও মানবতার প্রতিপক্ষ হচ্ছে অন্য একশ্রেনীর সন্ত্রাসী অসুররূপী মানুষ।

Manual2 Ad Code

বিশ্বের দেশে দেশে যে নিদারুন নিষ্টুরতা, রাজনৈতিক হানা-হানি, বৈষ্যয়িক হিংসা, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামায় লাখ লাখ নিরপরাধ মানুষ বলী হচ্ছে, লাঞ্চিত হচ্ছেন মা-বোনেরা, আর এসবের বিরুদ্ধে বজ্রকঠিন সংগ্রামের শিক্ষাই দুর্গা পুজা বা দেবী বন্দনার শিক্ষা। তাই এবার শারদীয় দুর্গা পুজা উৎসবের এই পবিত্র লগ্নে মাতৃচরনে প্রার্থনা শুধু বাইরের রূপে নই, আমরা যেন অন্তরের ঐশ্বর্য্যে রূপান্তরিত হই। মানুষ নামের জীবগুলো মনুষ্যত্বের বিকশিত হোক আবার। মানুষ হোক মানবতার গুনে গুনাম্বিত। তাইতো কবি রবিন্দ্রনাথ বলেছেন, ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর।’ আবার শ্রী চন্ডি দাস বলেছেন, ‘শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’

Manual6 Ad Code

জয় হোক মানুষের। জয় হোক মানবের। সুন্দর ও সম্প্রীতির বন্দনে আবদ্ধ হোক সকল মানুষ। এবারের শারদীয় উৎসবে আদ্যাশক্তি মা দুর্গার কাছে এটাই আমাদের সকলের হোক প্রার্থনা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code