সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশের কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও মেহেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর এলাকায়। যার দূরত্ব মেহেরপুর জেলা থেকে ১০ কিলোমিটার। তবে ভূমিকম্পে মেহেরপুর জেলায় কােনো ক্ষয়ক্ষতি হয়নি।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি