দেশে আবারো ১শ হিন্দু ও ১০ পুলিশকে হত্যার হুমকি

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

দেশে আবারো ১শ হিন্দু ও ১০ পুলিশকে হত্যার হুমকি

Manual5 Ad Code

জঙ্গি সংগঠন আইএস’র নামে রাজাপুর কেন্দ্রীয় সার্বজনীন হরি মন্দিরসহ ৩ দেয়ালের ৪ স্থানে লিখে হিন্দু ও পুলিশ মারার হুমকি দেয়া হয়েছে।

এতে লেখা হয়েছে ‘ ১০০ হিন্দু ১০ পুলিশ মারিব রাজাপুর আইএস কমিটি। শুক্রবার রাতে প্রথমে মন্দিরের দেয়ালে এ লেখাটি দেখতে পান হিন্দু সম্প্রদায়ের লোকজন। শনিবার সকালে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীরের দুই স্থানে এবং পাশের আরেকটি দেওয়ালেও একই লেখা দেখতে পান স্থানীয়রা।

Manual4 Ad Code

রাজাপুর কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলন চন্দ্র দাস জানান, মন্দিরের পূর্ব পাশের দেয়ালে সন্ধ্যায় মন্দিরের লোকজন লেখাটি প্রথমে দেখতে পান। পরে তিনিসহ হিন্দু নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। হুমকী দিয়ে দেয়ালে এ লেখায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

রাজাপুর থানার ওসি শামসুল আরেফীন জানান, ইটের ভাঙা গুড়ি দিয়ে দেয়ালগুলোতে এ লেখা হয়েছে। আর আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এমন কাজ করেছে ধারনা প্রকাশ করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code