দেশে আসছেন শমিত শোম, শ্রীমঙ্গলের শোমবাড়িতে উৎসবের আমেজ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

দেশে আসছেন শমিত শোম, শ্রীমঙ্গলের শোমবাড়িতে উৎসবের আমেজ

Manual3 Ad Code

ছোট বেলায় পরিবারের সবার সাথে শমিত শোম (লাল জামা)। ডানে বর্তমান শোম।


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ :
হামজার চৌধুরী প্রতিবেশী শমিত শোম। দুইজনের বাড়ির দুরত্ব ৪০ মিনিট। একজনের বাড়ির হবিগঞ্জের বাহুবল, আরেক জনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দুটি উপজেলার অবস্থান পাশাপশি। কানাডিয়ান ফুটবলার শমিত শোমকে নতুন রূপে বরণের জন্য শ্রীমঙ্গলের দক্ষিন উত্তর সুর গ্রামে সাজ সাজ রব পড়েছে। আবাল বৃদ্ধ, তরুণরা তাকে বরণের প্রস্তুতি নিচ্ছেন। সাথে রয়েছে পারিবারিক প্রস্তুতি। উৎসবের আমেজ বিরাজ করছে শ্রীমঙ্গলের শোমবাড়ির মধ্যে।

 

Manual2 Ad Code

শমিত শোম আগামী ৩ জুন বাংলাদেশে আসবেন। একরাত থাকবেন বাড়িতে এমন প্রস্তুতি চলছে। আনন্দের বন্যা বইছে শমিতের পরিবারে সবার মধ্যে। গতকাল রাতে শমিতের বাড়িতে গিয়ে কথা বলেন সাংবাদিক এম,এ আহমদ আজাদ।

শমিত শোমের পরিবারের সাথে প্রতিবেদক এম, এ আহমদ আজাদ।


এম এ আহমদ আজাদ জানান- শমিত শোম আসবেন এমন খবরে সবার প্রস্তুতি শোমকে নতুন ভাবে বরণের জন্য। প্রতিদিন এলাকার তরুণ সমাজ দল বদ্ধ ভাবে এসে খোঁজ নিচ্ছেন কোন দিন শমিত শোম আসবেন।

 

এসময় কথা হয় শমিত শোমের কাকা মুক্তিযোদ্ধা মোহন লাল সোমের সাথে। তিনি প্রথমেই একটি সংশোধনী দিলেন, বিভিন্ন মিডিয়া ও সাংবাদিকরা তাঁর ভাতিজার নাম ‘সামিত সোম’ লিখছেন, এটা সঠিক বানান নয় তাঁর নাম হবে ‘শমিত শোম’।

দাদা মানিক শোম ও বাবা মানস শোমের সাথে শমিত শোম।


তিনি বলেন, আজকে শমিত ও তার বাবা মানস শোম এবং মা নন্দিনা শোমের সাথে আলাপ হয়েছে। শমিত শোম একাই বাংলাদেশে আসছে। সে (শমিত) খুবই আগ্রহী কখন বাংলাদেশে আসবে। আমি এদেশ স্বাধীনে প্রতিনিত্ব করেছি মুক্তিযোদ্ধা হিসাবে, আর আমার ভাতিজা জাতীয় দলের হয়ে প্রতিনিত্ব করবে এরচেয়ে গর্বের আর কিছু হতে পারে? সেই আনন্দে এই বৃদ্ধ বয়সেও খেলা দেখতে তাঁর সাথে পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় যাবো।

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, আগে শমিত আসলে নীরবে কাটিয়ে যেতো ছুটি, এবার সরব হয়ে উঠেছে আমার শোম বাড়ি। প্রতিদিন লোকজন দল বেঁধে এসে খবর নিচ্ছেন কোন দিন শমিত আসবে। বাজারে গেলে সবাই জিজ্ঞেস করছেন দাদা শমিতের খবর কি…? খুবই ভালো লাগছে। আমাদের পরিবারের সবাই আনন্দের সাথে অপেক্ষা করছি তার জন্য। ২০২২ সাথে এসে সে ১৫দিন ছিলো, এবার হয়তো ৪/৫দিন থাকবে, কারণ কানাডার লিগে তার খেলা রয়েছে, সে বলছে কাকা অক্টোবর ও নভেম্বর মাসে আবারও খেলা রয়েছে তখন বেশি দিন থাকতে পারবো।

 

Manual4 Ad Code

তিনি জানান, শমিতরা এক ভাই এক বোন। শমিত একজন ইঞ্জিনিয়ার আর বোন ইস্পিতা শোম একজন ডাক্তার।

 

শমিতের পিসি (ফুফু) পদ্মা শোম বলেন, আমার শমিত খুবই সাধারণ জীবন-যাপন করে, দেখলে কখনও মনে হবে না সে একজন জাতীয় দলের কানাডিয়ান ফুটবলার। সে মাছে ভাতে বাঙালির মতো চলা। কানাডায় তার খেলা দেখেছি এবার ঢাকায় যাবো।

 

তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আমার বাবার ফুটবল খেলাকে পেয়েছে। আমার বাবা মানিক শোম ছিলেন সিলেটের সেরা খেলোয়াড় এবং একজন শিক্ষক। তাকে যখন কানাডার ফুটবল ফেডারেশন জিজ্ঞেস করে তুই খেলা শিখলে কোথায়ৃ তখন বলেছে ছোটকালে দাদার কাছে শিখেছি।

ফুফু ও চাচাতো ভাইয়ের সাথে শমিত শোম।


শমিত শোমের জেটি শুক্লা শোম বলেন, শমিতের খাবারে তালিকায় প্রতিবারের মতো এবারও দেশি মুরগি থাকবে এটা খুবই প্রিয়। এছাড়া ডাল ভাত ও দেশি পিঠা করবেন।

 

তিনি বলেন, প্রতিদিন বিভিন্ন টিভি চ্যানেল আসছে এটা আমার খুবই ভালো লাগছে। আমাদের শোম পরিবারের সবাই তার সাথে ঢাকায় যাবো। এভাবে তার পরিবারের সবাই খুবই আনন্দ অনুভ‚তি প্রকাশ করেন।

 

শমিত শোমের চাচাতো ভাই সৌরভ প্রসাদ শোম বলেন, ভাইয়াকে বরণে আমাদের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা প্রতিদিন ভাইয়াকে বাংলাদেশের মানুষের ভালোবাসার আপডেট দেই।

চাচাতো ভাই-বোনের সাথে শ্রীমঙ্গলের চা বাগামে শমিত শোম।

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code