দোয়ারায় ৬ বছরের শিশু ধর্ষণ

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

দোয়ারায় ৬ বছরের শিশু ধর্ষণ

Manual1 Ad Code

অভিযুক্ত কবির হোসেন ও প্রতীকী ছবি


দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে শিশুর বাবা বাদী হয়ে কবির হোসেন (৩৫) নামের এক যুবককে আসামি করে মামলাটি করেন।

 

Manual6 Ad Code

অভিযুক্ত কবির হোসেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, শিশুটি গত রোববার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে নানির সাথে একটি ফিসারি পাড়ে শাক তুলতে যায়। এ সময় অভিযুক্ত কবির হোসেন নানিকে দূর জায়গায় বেশি কচুর লতি পাওয়া যাবে বলে পাঠিয়ে দেয়। এদিকে মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ফিসারি পাড়ে নিয়ে কবির হোসেন তাকে ধর্ষণ করে। পরে শিশু চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে দ্রুত পালিয়ে যায়।

 

Manual2 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code