দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত এমপি বাদশা

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত এমপি বাদশা

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

 

Manual1 Ad Code

তিনি জানান, বুধবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হাসপাতালের ভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

 

তিনি আরো বলেন, তার (সাংসদ ফজলে হোসেন বাদশা) সঙ্গে আমিও (চিকিৎসক) গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি। তবে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে জ্বরের তীব্রতা বেড়েছে। এরপর তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

 

তবে করোনা পজিটিভ হলেও তার অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। রাজশাহীতে তিনিই প্রথম দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সাধারণত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২২ দিন পর থেকে কার্যকারিতা শুরু হয়। তবে, কারও কারও ক্ষেত্রে এই সময় আরো বেশিও লাগতে পারে। ফলে ভ্যাকসিন নেওয়ার পরেও সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code