সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্র এবারে দক্ষিণ কোরিয়ায় একটি পরমাণু ডুবোজাহাজ পাঠিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পদক্ষেপ নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ইউএসএস মিশিগান মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে ভিড়ছে। এ পদক্ষেপকে শক্তি প্রদর্শন হিসেবে তুলে ধরেছেন।
এরআগ, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপের কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে। ওহাইও শ্রেণির ডুবোজাহাজ গ্রুপের সঙ্গে পরে যোগ দিবে এবং জাপান সাগরে সামরিক মহড়া চালাবে।
উত্তর কোরিয়া এক আঘাতেই কার্ল ভিনসনকে ডুবিয়ে দেয়ার হুমকি দেয়া পরই পরমাণু ডুবোজাহাজকে পাঠাল আমেরিকা।
Design and developed by ওয়েব হোম বিডি