‘ধর্ম পরিবর্তন করতে চাই না’

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৮

‘ধর্ম পরিবর্তন করতে চাই না’

Manual8 Ad Code

ভালোই কাটছে মা অপু বিশ্বাস ও ছেলে আব্রামের জীবন, এমন খবর দেশের একটি দৈনিক গণমাধ্যমে প্রকাশিত হয়। সম্প্রতি গণমাধ্যমে অপু বিশ্বাস জানান, তিনি মুসলমানই থাকবেন। এর একমাত্র কারণ তার ছেলে জয়।

Manual6 Ad Code

তিনি বলেন, আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম। যদিও এখন স্বামী নেই, অনেকে নিজ ধর্মে ফিরে যায়। কিন্তু আমি মুসলমানই থাকব। বারবার ধর্ম পরিবর্তন করতে পারব না। আমি ইসলাম বিশ্বাস করেই এ ধর্ম পালন করি।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, ছেলে আব্রাম খান যখন বড় হবে, তখন ওর বাবার ধর্ম একটি হবে, আর মায়ের ধর্ম আরেকটি- ছেলে কনফিউশনে পড়ে যাবে। ওকে সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে। এ পরিস্থিতিতে ওকে আমি ফেলতে চাই না।

Manual8 Ad Code

অপু আরো বলেন, মানুষের ভালোবাসা আমার বেঁচে থাকার প্রেরণা। আমার সন্তানই এখন আমার সব। ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাই আমার একমাত্র কাজ। আমরা মা-ছেলে ভালোই আছি। আল্লাহ আমাদের ভালো রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code