ধর্ষিতাকে অশ্লীল প্রশ্ন পুলিশের! কে বেশি আনন্দ……….

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

ধর্ষিতাকে অশ্লীল প্রশ্ন পুলিশের! কে বেশি আনন্দ……….

Manual2 Ad Code

500x350_12437c9f1b02ed8ad43c0159e431a886_1

আন্তর্জাতিক ডেস্ক :: অভিযোগ নিয়ে ধর্ষকদের পাকড়াও করার কথা ছিল যাদের, তারাই শেষ পর্যন্ত ধর্ষিতাকে বাধ্য করল অভিযোগ তুলে নিতে। এমনই অভিযোগ ভারতের কেরালার পুলিশের বিরুদ্ধে।

Manual2 Ad Code

ওই পুলিশের আচরণ সম্পর্কে কলকাতার দৈনিক আজকালের খবরে বলা হয়- ধর্ষকদের সামনে বসিয়ে ধর্ষিতাকে প্রশ্ন করা হল, ‘কে বেশি আনন্দ দিয়েছে আপনাকে?’

ঘটনাটি এ রকম- কেরালার এক নারীকে তার স্বামীর চার বন্ধু মিলে ধর্ষণ করে। ওই নারীর স্বামী সে সময়ে বাড়ি ছিলেন না। হঠাৎই অভিযুক্ত চারজন বাড়িতে এসে বলে, ‘আপনার স্বামী খুবই অসুস্থ, এখুনিই আপনাকে যেতে হবে’। স্বাভাবিক ভাবেই রাজি হয়ে যান ওই নারী। কিন্তু গাড়িতে ওঠার পর দেখেন, তাকে অন্য পথে শহরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। শহরের বাইরেই তাকে ধর্ষণ করা হয়।

Manual5 Ad Code

বাড়িতে স্বামী ফেরার পরেও ঘটনার ভয়াবহতায় বেশ কয়েকদিন কিছু বলতেই পারেননি তিনি। শেষ পর্যন্ত স্বামীর উদ্যোগেই তিনি পুলিশের কাছে যান। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, পরে অভিযোগ নিলেও অভিযুক্তদের ধরার চেষ্টা করেনি ।

Manual7 Ad Code

এই গোটা ঘটনা ফেসবুকে পোস্ট করে জানান বিখ্যাত শিল্পী ভাগ্যলক্ষ্মী। এও বলেন, ‘যখন আক্রান্ত এই নারী এসেছিলেন, তখন কথা বলতে বলতে কান্না থামছিল না তার।’

Manual2 Ad Code

ঘটনাকে এতদিন গুরুত্ব না দিলেও, ফেসবুকে জানাজানি হওয়ার পরেই নড়েচড়ে বসেছে কেরালার সরকার। শোনা যাচ্ছে, অভিযুক্তদের একজন নাকি প্রভাবশালী নেতার ছেলে, তাই এতদিন ধরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code