সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ডিসেম্বর) ভোররাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জানান, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে।
তারা জানান, এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি ল্যাপটপ, ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে। মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।
তবে ঢাকার কোন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে কিছুই জানান নি এই পুলিশ কর্মকর্তারা।
Design and developed by ওয়েব হোম বিডি