নওগাঁয় এক কেন্দ্রেই ৫৯ ভুয়া দাখিল পরীক্ষার্থী আটক, অধিকাংশ ছাত্রী

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

নওগাঁয় এক কেন্দ্রেই ৫৯ ভুয়া দাখিল পরীক্ষার্থী আটক, অধিকাংশ ছাত্রী

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
নওগাঁর সাপাহার উপজেলার একটি কেন্দ্রে অন্যের প্রবেশপত্রে দাখিল পরীক্ষা দেওয়ার অভিযোগে ৫৯ জনকে আটক করা হয়; যাদের অধিকাংশই ছাত্রী।

Manual7 Ad Code

 

পরীক্ষা শুরুর পর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের ‘সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা’ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের শনাক্ত ও আটক করা হয় বলে সাপাহার থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান।

 

পুলিশের এই কর্মকর্তা বলেন, যাদের প্রবেশপত্রে পরীক্ষায় বসেছিল তারা আর পরীক্ষা দিতে পারবে না। তাদের বহিষ্কার করা হয়েছে। আটকদের মধ্যে ৪৪ জন ছাত্রী রয়েছে।

 

Manual8 Ad Code

ইউএনও মাসুদ হোসেন বলেন, ওই কেন্দ্রে ১০টি প্রতিষ্ঠানের মোট ৭৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সকাল ১০টা থেকে দাখিল পরীক্ষার আরবি প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পর গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে নিয়ে ওই কেন্দ্রে গিয়ে যাচাই-বাছাই করে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী পাওয়া যায়।

 

তিনি বলেন, ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর প্রবেশপত্রে দেওয়া স্বাক্ষর ও ছবি যাচাই করে আট শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়।

Manual7 Ad Code

 

প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজন দশম শ্রেণির ও দাখিল পাস শিক্ষার্থী রয়েছে। আটকদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হবে।

 

ইউএনও বলেন, ওই আট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এ ঘটনার সঙ্গে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code