সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে শিশুটিকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে যায়। এসময় ওই গ্রামের মোবাশ্বির মিয়ার ছেলে রুহেল মিয়া ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ। শিশুটির চিৎকার শুনে তার মা ঘরে ছুটে আসলে রুহেল পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১২টায় আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। এ ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, এ বিষয়ে কোনও অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি