সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদ্য কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী শিহাব আহমেদ চৌধুরীর নেতৃত্বে নবগঠিত কমিটির বিরুদ্ধে শহরে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশ ও পরাজিত বিভিন্ন পদের প্রার্থীরা।
রোববার (২৪ আগস্ট) বিকেলে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হন।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্য কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী হারুনুর রশীদ হারুনের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মনর উদ্দিন, জিল্লুর নুর, সদর ইউপি বিএনপির সভাপতি এনাম উদ্দিন, বিএনপি নেতা আবুল খায়ের কায়েদ, নুরুল গণি চৌধুরী সোহেল, মির্জা আজম, সোহেল আহমেদ চৌধুরী রিপন, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, বিভু আর্চায্য, আবু হুরায়ারা মামুন, জমসের আহমদ, এলাইছ মিয়া, বাছিতুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন, নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির বহিস্কার নেতা মুজিবুর রহমান শেফু’র কথা মতো ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে তাদের মনগড়া লোকজন দিয়ে কমিটি গঠন করেছেন। উক্ত কমিটি বাতিল করে ত্যাগীদের মুল্যায়ন করে পুণঃকমিটি গঠনের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবিন্দের প্রতি দাবী জানিয়েছে।
এরআগে পদ-পদবী থেকে বঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা শনিবার রাতে শহরে ঝাড়ু মিছিল বের করে।

(সুরমামেইল/এমএএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি