নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু

Manual8 Ad Code

download-1নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন জানান।

Manual3 Ad Code

নিহতরা হলেন ওই ইউনিয়নের নিশাকুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৩৫) ও একই ইউনিয়নের খায়েস্তা গ্রামের শাওন উল্লার ছেলে মাসুক মিয়া (৪০)।

ওসি বলেন, মঙ্গলবার সকালে একদল লোক শংকরসেনা এলাকায় পাহাড়ে মাটি কাটছিল। এ সময় তাদের ওপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code