নবীগঞ্জে পিতার অস্ত্রের কোপে পুত্র খুন

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭

নবীগঞ্জে পিতার অস্ত্রের কোপে পুত্র খুন

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে পিতার ধারালো অস্ত্রের কোপে এনামুল হক (১২) নামের পুত্র খুন হয়েছে।

রোববার (২৮ মে) উপজেলায় করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এঘটনা ঘটে।

Manual6 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, পিতা আদম আলী বেশ কিছু দিন আগে জেল থেকে বেরিয়ে আসেন। তার চলাফেরা ছিল অনেকটা অস্বাভাবিক। রোববার মাদ্রাসায় না যাওয়ায় ক্ষেপে যান পিতা। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে পাষন্ড পিতা ধারালো ‘দা’ দিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এনামুল হককে কোপাতে থাকেন। এই দৃশ্য দেখে আশপাশের মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে আদম আলীর কবল থেকে ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত চিকিৎসক এনামুলের অবস্থা বেগতিক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথি মধ্যে গোয়ালাবাজারে পৌঁছার পর এনামুল হকের মৃত্যু হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘাতক পিতা আদম আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত এনামুল এর মা রোকেয়া বেগম তার স্বামীকে আসামী করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Manual3 Ad Code

নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিতাকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code