নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফরাছ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।

 

বুধবার (০১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

স্থানীয়রা জানান, সকালে হাওরে কাজ করছিলেন কয়েকজন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া।

 

Manual8 Ad Code

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

Manual7 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক থাকতে হবে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code