নবীগঞ্জে ভুমি দস্যু আ’লীগ নেতা জয়নাল গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

নবীগঞ্জে ভুমি দস্যু আ’লীগ নেতা জয়নাল গ্রেফতার

Manual1 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের কুখ্যাত ভুমি দস্যু জালিয়াতিকারী ও আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৪ মে) দুপুরে ভুমি দালালির সময়ে নবীগঞ্জ এসিল্যান্ড অফিসে হাতেনাতে ধরে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

 

জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইয়াসিন উল্লাহর পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে এলাকায় ভুমি জালিয়াতি ও নবীগঞ্জ ভুমি অফিসে দালালি করে আস ছিলেন। অনেক নিরহ মানুষের জায়গা জমি জাল কাগজপত্র তৈরী করে নিজের নামে নিয়ে যান। এনিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল।

Manual8 Ad Code

 

এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার জয়নাল আবেদিন নবীগঞ্জ ভুমি অফিসে একটি জায়গার জাল কাগজ নিয়ে হাজির হলে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সিভিল পোষাকে ওৎপেতে তাকে আটক করে।

 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্থির নিঃস্বাস ফিরে আসে।

 

Manual4 Ad Code

বুধবার বিকালে পুলিশ তাকে ডেভিল হান্টে গাড়ি পুড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করেন।

Manual4 Ad Code

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন।

 

(সুরমামেইল/এমএএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code