সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭
শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের লন্ডন প্রবাসী হাজী জরিফ উল্লার কন্যা আমিনা বেগম(৩৫) কে রাতে তার বসত ঘরে কে বা কারা হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে বিছানায় বালিশ চাপা দিয়ে রেখে যায়। সকালে নিহত আমিনা বেগমের ছেলে আমির আহমদ মাকে খাবারের জন্য ডাকতে গেলে মায়ের ঘরের দরজা খোলা। ঘরে ডুকে দেখেন বিছানায় তার মায়ের হাত- পা বাঁধা লাশ। গলার উপর বালিশ চাপা দেয়া রয়েছে। বালিশ সরিয়ে দেখেন গলা কাটা । সে শোর চিৎকার করলে পাড়া প্রতিবেশী আসেন।
পরে পুলিশ কে খবর দেয়া হলে তারা এসে আমিনা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, আমিনা বেগমের স্বামী একজন মানসিক রোগি হওয়ার কারনে তিনি একা আলাদা ঘরে থাকতেন। তার বাবা লন্ডন প্রবাসী জরিফ উল্লার দুটি সংসার রয়েছে। জরিফ উল্লা মারা যাবার পরে জায়গা সম্পদ নিয়ে সৎ ভাইদের সাথে বিরোধ চলে আসছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান বলেন- আমরা লাশ উদ্ধার করেছি। এখনো খুনের মোটিভ বুঝা যায়নি। তবে খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি