নবীগঞ্জে সংঘর্ষে কলেজছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

নবীগঞ্জে সংঘর্ষে কলেজছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখল বেদখলকে কেন্দ্র সংঘটিত সংঘর্ষে কলেজছাত্র মঞ্জুর মিয়া হত্যাকান্ড ঘটনার প্রধান আসামী হেলাল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

গ্রেপ্তার হেলাল মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অপর ২ জন হলো- নাসির মিয়া ও মাসুম মিয়া। তারা উভয়ই করগাওঁ ইউনিয়নের বেগমপুর গ্রামের বাসিন্দা। এনিয়ে মোট ৫ জনকে তিনদিনের মধ্যে গ্রেফতার করা হলো।

 

পুলিশ সুত্রে জানাযায়, মঞ্জুর মিয়া হত্যাকান্ডের পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে হণ্যে হয়ে খোঁজে। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামী হেলাল মিয়া, তার সহযোগি নাসির মিয়া ও মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এরআগে ঘটনার ৫ ঘন্টার ব্যবধানে পুলিশ আরও ২ জনকে সিলেট থেকে গ্রেফতার করে। এ পর্যন্ত উক্ত হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

উল্লেখ্য, উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারী জায়গা দখল-বেদখল নিয়ে গত ১৯ এপ্রিল সকালে ধৃত আসামী হেলাল মিয়ার নেতৃত্বে একদল লোক খলিলুর রহমানের বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এতে প্রতিপক্ষের আঘাতে খলিলুর রহমানের কলেজ পড়–য়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়।

 

Manual7 Ad Code

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code