নবীগঞ্জে সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত সিয়ামের মৃত্যু, আটক ১

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

নবীগঞ্জে সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত সিয়ামের মৃত্যু, আটক ১

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘটিত সংঘর্ষের ঘটনায় আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত সিয়াম আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বলে জানা গেছে।

 

নিহত সিয়াম ওই গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র। নিহত ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজন আটক করেছে। তবে থানায় এঘটনায় এখনও কোন মামলা হয়নি।

 

স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী জমির উদ্দিনের স্ত্রী নাজমা বেগম একই গ্রামের সিয়াম আহমদকে ১০ হাজার টাকা সুদ দেন। ওই টাকাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নাজমা বেগম, তার ছেলেরাসহ সিয়াম আহমদের উপর ও তার বাড়ীতে হামলা করে। এতে সংঘর্ষের সৃষ্টি হলে উভয় পক্ষের অনন্ত ১০ আহত হন।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

আহত সিয়াম আহমদ, রুপ মিয়া, মাহিদ মিয়া, নীরব মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত সিয়াম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার রাত থেকেই সিয়াম আইসিইউতে মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মঙ্গলবার বেলা ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবারসহ নোয়াপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। সিয়ামের মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে দাফন করা হবে।

 

Manual6 Ad Code

এদিকে ঘটনার সাথে জড়িত নোয়াপাড়া গ্রামের যুবক জাহাঙ্গীর মিয়াকে (৩০) আটক করেছে নবীগঞ্জ থানা। এছাড়া বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ওসি মোঃ মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে, এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

 

উল্লেখ্য, নোয়াপাড়া গ্রামে সুদ ব্যবসায়ী নাজমা বেগম বিভিন্ন ব্যবসায়ীসহ লোকজনের নিকট সুদে টাকা দেন। সময় মতো দিতে ব্যর্থ হলে নাজমার লোকজনের অত্যাচারে হতে গ্রাম বা বাড়ি ছাড়া হতে হয়।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code