নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান, টিলা কাটার দায়ে এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান, টিলা কাটার দায়ে এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর টহল টিম গভীর রাতে বিশাল এক অভিযান পরিচালনা করেছে।পাহাড়ি মাটি খেকোদের পাকরাও করেছে সেনা সদস্যরা। এনিয়ে হইছই পড়েছে সর্বত্র, যারা বিএনপি নেতাদের নামে কমিশন নিয়ে মাটি কাটার কাজ করছিলেন তারা গা ঢাকা দিয়েছেন। সেনাবাহিনী নেপথ্যে নায়কদের খোঁজছে।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হারূন অর রশিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।

Manual6 Ad Code

 

এসময় সেনাবাহিনী ২টি মাটি বহনকারী ১০চাকার ড্রামার ট্রাক, একটি মাটি কাটার এক্সেভেটর (বেকু) ৪ জন মাটি কাটার শ্রমিককে আটক করা হয়।

 

আটককৃতরা হলো- ট্রাক চালক মোঃ আঃ হান্নান (৪০), মোঃ আকরামুল আহসান (৩৫), ড্রামট্রাক হেলপার মোঃ আল আমীন (৩৬), ড্রাম ট্রাক চালক ট্রাক চালক মোঃ ও আঃ করিম। বাকিরা সেনাবাহিনীর টহলটিম দেখে পালিয়ে যায়।

 

Manual5 Ad Code

জানাযায়, দীর্ঘদিন ধরে দিনারপুর পাহাড়ি এলাকায় এলাকা গ্রাম কুড়াগ্রাম (মিয়াকান্দি) ১৩ নং পানি উমদা ইউনিয়ন পানিউমদা এলাকায় বনজ পাহাড় কেটে বিক্রি করার কারণে লালমাটি ও টিলা কাটার ধুম চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশেষ একটি রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে এসব টিলা কাটার কাজ চালিয়ে যাচ্ছিল কিছু পাতিনেতারা। এখবর পেয়ে গতকাল জটিকা অভিযান চালায় নবীগঞ্জের দায়িত্বরত সেনাবাহিনীর টহল টীম।

 

Manual8 Ad Code

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ বলেন, আটককৃত তিনটি গাড়ি ও গ্রেফতার ৪ জনকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code