নবীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মুকুল গ্রেফতার

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

নবীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মুকুল গ্রেফতার

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে (৫৫)  গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

রোববার (১৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫৫) নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

Manual2 Ad Code

 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

 

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে মুকুলকে গ্রেফতার করে।

 

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code