নরওয়ে উপকূলে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

নরওয়ে উপকূলে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩

Manual3 Ad Code

norway-Helicopter-crash2আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের পশ্চিম উপকূল বারগেনের কাছে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শনিবার (৩০ এপ্রিল) সকালে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, হেলিকপ্টারে ১৩ জন আরোহীর সবাই মারা গেছেন। নিহতরা ছিলেন খনি শ্রমিক। তবে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, মূলত যান্ত্রিক গোলযোগে এ দুর্ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নিহতদের ১১ জন নরওয়ের নাগরিক, একজন ব্রিটিশ ও একজন ছিলেন ইতালির।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code