সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইছে। বেলুচিস্তান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির পর পাকিস্তান এখন আতঙ্কে ভুগছে। মন্তব্য, জাতিসংঘ মানবাধিকার কমিশনে বেলুচিস্তানের প্রতিনিধি মেহরান মারি।
সংবাদসংস্থা এএনআইকে মেহরান বলেন, পাক সেনাবাহিনী বেলুচিস্তানে যে অত্যাচার চালাচ্ছে তা তারা জানে। এবার দুনিয়ার সামনে তাদের মুখোশ খুলে যাবে। বেলুচিস্তান নিয়ে নরেন্দ্র মোদির মন্তব্যের পর এখন পাকিস্তানের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইছে।
এবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তানে পাক সেনাবাহিনীর অত্যাচার নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাক অধিকৃত কাশ্মীর নিয়েও তিনি বিবৃতি দেন। তার পর থেকে বেলুচিস্তানে সাধারণ মানুষের ওপরে অত্যাচার আরও বাড়িয়েছে পাকিস্তান।
মেহরান এএনআইকে বলেন, বেলুচিস্তান ইস্যু তুলে ধরার জন্য বেলুচিস্তানের মানুষ মোদির কাছে কৃতজ্ঞ। এনিয়ে ভারত কিছু করবে বলে আমরা আশাবাদী। আমেরিকাও বেলুচিস্তানে পাকিস্তানের অত্যাচারের কথা জানে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ তারা তাদের পাকিস্তান নীতি নিয়ে ফের একবার ভাবুন।
Design and developed by ওয়েব হোম বিডি