নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
দেশব্যাপী চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 

বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের চৌরাস্তায় এ কর্মসূচীটি পালিত হয়।

 

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক সুচরিতা দে, সংগঠনের জেলা সদস্য সচিব মামুদা আক্তার আলো, উপজেলা সদস্য সচিব সুরভী ক্যারকেটা প্রমুখ।

 

ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা নারী ও শিশু প্রতি সহিংসতা ও ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এছাড়াও প্রতিটি স্কুলে নারী নির্যাতন কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান। সংশ্লিষ্ট আইন দ্রুত সংশোধন করে অল্প সময়েই ভিকটিম পরিবারগুলো যেন বিচার পায় সে দাবিও জানানো হয় মানববন্ধনে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমআই)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code