সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : রমনা থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) জামিন আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান মোল্লা। এদিন সকালে তারা ওই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত থেকেও জামিনে ছিলেন তারা। মামলার তদন্ত কর্মকর্তা মামলাটিতে চার্জশিট দাখিল করলে বিচারের জন্য নথি ওই আদালতে বদলি করা হয়। আগামী ২৬ মে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। জামিন মঞ্জুরের বিষয়টি বাংলামেইলকে অবহিত করেছেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসে কথিত নাশকতার অভিযোগে রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি