নাসিরনগর হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

নাসিরনগর হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

Manual7 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সদর ইউনিয়ন পরিষদ বিএনপি সভাপতি আমিরুল চকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

বুধবার ভোরে নাসিরনগর সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

নাসিরনগরে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির এ নেতাসহ মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এবারই প্রথম কোন রাজনৈতিক দলের নেতাকে গ্রেফতার করা হলো।

Manual1 Ad Code

জানা গেছে, নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপির যে দুই জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার মধ্যে আমিরুল চকদারের নাম নেই। তবে নাসিরনগর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি জামাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ ১৮ জন বিএনপি নেতাকর্মীর নাম রয়েছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, পবিত্র কাবা শরীফের অবমাননার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code