নিউইয়র্ক পুলিশের প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন আবদুল্লাহ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

নিউইয়র্ক পুলিশের প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন আবদুল্লাহ

Manual3 Ad Code

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন খন্দকার আবদুল্লাহ। শুক্রবার এক টুইটার পোস্টের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।

Manual1 Ad Code

ওই পোস্টে বলা হয়, নতুন পদোন্নতি পাওয়া ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহকে অভিনন্দন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পদ অর্জন করলেন।

Manual6 Ad Code

নিয়োগের পর খন্দকার আবদুল্লাহ বলেন, নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি সবার সহায়তা কামনা করছি।

এর আগে নিউ ইয়র্কের পুলিশের বিভিন্ন পদে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা কাজ করেছেন। কিন্তু তারা কেউই ক্যাপ্টেন পদমর্যাদা পাননি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code