সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবার সুনামি আঘাত হেনেছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির খবর না পাওয়া গেলেও এটি কয়েক ঘণ্টা স্থায়ী থাকবে বলে জানা গেছে।
ইতোমেধ্যে বাসিন্দাদের অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থান নিতে বলা হয়েছে।
মার্কিন ভূতত্ব জরিপ বিভাগ বলছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১১টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্রাইস্টচার্চ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে।
২০১১ সালের এক ভূমিকম্পে ক্রাইস্টচার্চে এক ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়েছিলেন এবং শহরের কেন্দ্রস্থল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি শহরটি।
Design and developed by ওয়েব হোম বিডি