নিজ কন্যা সন্তানকে নদীতে ফেলে হত্যার ১৩ বছর পর বাবা গ্রেপ্তার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

নিজ কন্যা সন্তানকে নদীতে ফেলে হত্যার ১৩ বছর পর বাবা গ্রেপ্তার

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১৩ বছর পর নিজ মেয়েকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ছমির মিয়া কমলগঞ্জ থানার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

Manual1 Ad Code

 

জানা যায়, ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ৩ বছরের মেয়ে ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করেন বাবা ছমির মিয়া। এ ঘটনায় নিহত শিশুটির মা রুবি বেগম বাদী হয়ে ছমির মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আদালত বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান ছমির মিয়া। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ১৩ বছর পর তাকে গ্রেফতার করে পুলিশ।

Manual3 Ad Code

 

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকালে গ্রেফতারকৃত ছমির মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code