নিজ মেয়েকে খুন করে আত্মহত্যা অভিনেত্রীর

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

নিজ মেয়েকে খুন করে আত্মহত্যা অভিনেত্রীর

Manual7 Ad Code

ভারতের এক টিভি অভিনেত্রী নিজের মেয়েকে খুন করে নিজেও আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুম্বাইয়ে থানের কালওয়াতে। মানসিক অবসাদে ভোগার কারণেই অভিনেত্রী এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

জানা যাচ্ছে, বছর চল্লিশের প্রজ্ঞা প্রশান্ত পারকার ও তার মেয়ে শ্রুতি থানের কালওয়া এলাকার গৌরী-সুমন সোসাইটির বাসিন্দা। প্রজ্ঞা একজন মারাঠি টেলি অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তিনি কাজ পাচ্ছিলেন না। আর্থিক সংকটের মধ্যে দিন কাটছিল প্রজ্ঞার। পুলিশের অনুমান কাজ না পাওয়ার কারণে মানসির অবসাদের ভুগছিলেন অভিনেত্রী, আর সেকারণেই তিনি এই পথ বেছে নেন। প্রজ্ঞার মৃতদেহের পাশ থেকে তার লেখা একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। যেখানে তিনিই তার মেয়ে শ্রুতিকে গলা টিপে খুনের কথা স্বীকার করে নিয়েছেন।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, প্রজ্ঞার স্বামী সকাল ৯:৩০টায় জিম থেকে ফিরে স্ত্রী ও মেয়ের দেহ উদ্ধার করেন। তিনিই পুলিশকে ফোন করে জানান, তার স্ত্রী প্রজ্ঞা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মেয়ে শ্রুতির দেহ পড়েছিল খাটের ওপর। অভিনেত্রীর স্বামী তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রজ্ঞা ও শ্রুতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code