নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ, জনগণের কাছে পরিচয় জানতে চায় পুলিশ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ, জনগণের কাছে পরিচয় জানতে চায় পুলিশ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: শনিবার গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানায় পুলিশের অপারেশনে ‘স্পেইট-এইট’ নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জনগণের কাছে নিহত জঙ্গিদের প্রকৃত পরিচয় জানতে চেয়েছে পুলিশ। রোববার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজে ছবিগুলো পোস্ট করে তাদের পরিচয় জানতে চাওয়া হয়।

Manual8 Ad Code

পোস্টে ডিএমপি জানায়, জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি। যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code