সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বহুল আলোচিত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো.লুৎফুর রহমান শিশির তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন। মঙ্গলবার এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল।
গত ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিনই এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি আসে জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখার নামে।
এ ঘটনায় ওইদিন রাতে নিলয়ের স্ত্রী আশামনি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামী করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার গ্রেফতার হয়েছেন ৭ আসামী। তারা হলেন, নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেইজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির, তারেকুল আলম তারেক, মাসুম রানা, কাউছার হোসেন খান, কামাল হোসেন সরদার ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি