নেইলপলিশও খাওয়া যাবে (ভিডিও)

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

নেইলপলিশও খাওয়া যাবে (ভিডিও)

Manual5 Ad Code

nailpolish__32320

নিশ্চয়ই আপনার নেইলপলিশ দেখতে অনেক সুন্দর, কিন্তু তা কি খাওয়া যায়? কি ভাবছেন? নেইপলিশ কি আবার খাওয়ার জিনিস নাকি! তবে জেনে রাখুন, বাজারে এসেছে নতুন ধরনের এক নেইলপলিশ যা হাতে দেওয়ার পাশাপাশি খাওয়াও যাবে। আর এমনই ব্যতিক্রম নেইলপলিশ বাজারে নিয়ে আসছে বিখ্যাত আন্তর্জাতিক ফুড চেইন কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)’র বিপণন সংস্থা ওগিলভি অ্যান্ড ম্যাথার ও ম্যাককরমিক।

Manual8 Ad Code

‘ওরিজিনাল রেসিপি’ ও ‘হট অ্যান্ড স্পাইসি’ এ দুটি ফ্লেভারে সুন্দর ডিজাইনার বোতলে পাওয়া যাবে নেইলপলিশটি। যেকোনো ধরনের ত্বকের সঙ্গেই রঙ দু’টো মানিয়ে যাবে। নেইলপলিশগুলোতে রয়েছে কেএফসি’র ১১ ধরনের ভেষজ ও মশলার মিশ্রণ, যা দেখতেও উজ্জ্বল বর্ণের ও সুন্দর।

Manual3 Ad Code

চিন্তা নাই, নেইলপলিশও খাওয়া যাবে!

Manual5 Ad Code

হংকংয়ে কেএফসি’র বিপণনের দায়িত্বে থাকা জন কোয়ায় জানান, খাওয়ার যোগ্য এই প্রসাধনীটি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত। কেএফসি’র স্লোগান ‘ইটস ফিঙ্গার লিকিং গুড’, যার বাংলা অর্থ করলে অনেকটা এরকম দাঁড়ায়- ‘আঙুল চাটতে থাকার মতো স্বাদ’। কোয়ায় বলেন, এখন থেকে আক্ষরিক অর্থেও সত্যি হবে এই স্লোগান।

Manual7 Ad Code

এর খাওয়ার পদ্ধতিও ব্যতিক্রম। সাধারণ নেইলপলিশের মতোই নখে লাগিয়ে ফেলুন, শুকিয়ে ফেলুন। আর তারপর যখনই মন চাইবে, চেটে চেটে খেয়ে ফেলুন! সূত্র: হাফিংটন পোস্ট

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code